কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ শিবের বাজার বিওপির টহলদল কর্তৃক “কাঠালিয়া” নামক স্থান হতে ০২ টি ইয়াবা ট্যাবলেটসহ (৬০০/-) ধৃত ০১ জন মাদক চোরাকারবারী মোঃ শাহ আলম (২৫), পিতা-মৃত মক্রম আলী, গ্রাম-কাঠালিয়া, পোষ্ট-চকলক্ষীপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাকে আটক করে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ৭০ বোতল হুইস্কি (১,০৫,০০০/-), ৪০ টি বিয়ার ক্যান (১০,০০০/-) এবং ৩২ ঘনফুঠ আকাশী কাঠ (১,১২,০০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ২,২৭,৬০০/- (দুই লক্ষ সাতাশ হাজার ছয়শত) টাকা।
আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালমাল কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























