বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর নারী শিক্ষার্থীদের দুই দিনব্যাপী চলা ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক কর্মশালার সমাপনী হয়েছে। আজ মঙ্গলবার (২০ নভেম্বর ২০১৮) সকালে ব্র্যাক লার্নিং সেন্টার রংপুরে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিকভাবে সমাপনী দিনের কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। উদ্বোধনী বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর ধারাবাহিকভাবে আয়োজিত কর্মশালা গুলো ব্র্যাক লার্নিং সেন্টার রংপুরে এবং পর্যটন মোটেল রংপুরে কয়েকটি ধাপে সম্পন্ন করা হয়েছে। এসকল কর্মশালা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যে ধরনের জ্ঞান ও দক্ষতা অর্জন করলেন তা নিজেদের ভাগ্য উন্নয়নে প্রয়োগ করবেন এবং ব্যক্তিজীবনে সফল হবেন বলেও তিনি বিশ্বাস করেন। তিনি কর্মশালার সফলতা কামনা করেন এবং এসকল কর্মশালা আয়োজন করার জন্য আয়োজক প্রতিষ্ঠানটির সকলের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন’।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর আয়োজনে এবং ইউএন ওমেন এর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর নিবার্হী পরিচালক মনজুর হাসান ওবিই। কর্মশালাটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির গবেষণা সমন্বয়ক মুহাম্মদ বদিউজ্জামান, উদ্যোক্তা বিশেষজ্ঞ পারভিন এস হুদা, প্রোগ্রাম কোঅর্ডিনেটর নিলুফা সুলতানা এবং সহ-প্রশিক্ষক মোহসিনা আশরাফ এবং গবেষণা সহযোগী জিয়া উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম। এতে অংশনেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটসহ ২১টি বিভাগ থেকে আবেদনকৃতদের মধ্য থেকে বাছাইকৃত নারী শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, গত ৫ জুলাই ২০১৮ তারিখে ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় তারই অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা এই প্রশিক্ষণ-কর্মশালায় অংশগ্রহণ করছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























