বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর নারী শিক্ষার্থীদের ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। আজ সোমবার (১৯ নভেম্বর ২০১৮) সকালে ব্র্যাক লার্নিং সেন্টার রংপুরে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। উদ্বোধনী বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর ধারাবাহিকভাবে চলা কর্মশালার মধ্যে আজ আরও একটি ব্যাচের দু’দিনব্যাপী কর্মশালা শুরু। দুই দিনের এই কর্মশালা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যে ধরনের জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন তা সঠিকভাবে অনুশীলনও করবেন বলে তিনি বিশ্বাস করেন। এই সকল কর্মশালার এবং অংশগ্রহণকারীদের সফলতাও কামনা করেন তিনি’।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিচ এ্যান্ড জাস্টিস-এর আয়োজনে এবং ইউএন ওমেন এর সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত এই কর্মশালার পরিচালনা করেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা বিশেষজ্ঞ পারভিন এস হুদা, প্রোগ্রাম কোঅর্ডিনেটর নিলুফা সুলতানা এবং সহ-প্রশিক্ষক মোহসিনা আশরাফ। এতে অংশনেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রির্সাচ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটসহ ২১টি বিভাগ থেকে আবেদনকৃতদের মধ্য থেকে বাছাইকৃত নারী শিক্ষার্থীবৃন্দ। কর্মশালা আগামীকাল (২০ নভেম্বর) মঙ্গলবার বিকাল পর্যন্ত চলবে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























