ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের ন্যায্য দাবি এবং অধিকারের সাথে আমি একাত্ম। কিন্তু সেগুলো যেন সরকারের আর্থিক নিয়মনীতির সাথে সাংঘর্ষিক না হয়। তিনি বলেন, মেগাপ্রকল্পের আওতায় এই বিশ্ববিদ্যালয়ে দশটি দশতলা ভবন হবে। উনিশটি ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ হবে। এখন বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছে। তিনি আরও বলেন, শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তাদের পেশাগত মান বৃদ্ধির মধ্য দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে চাই। উপাচার্য আহবান জানিয়ে বলেন, আসুন, প্রথমে আমরা এই বিশ্ববিদ্যালয়কে ভালবাসি।
প্রশাসন ভবনের সম্মেলন-কক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদভুক্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে আজ (১৮ নভেম্বর) তিনি এসব কথা বলেন। দুপুর ১২টায় শুরু এ অনুষ্ঠানে উপ-উপাচার্য প্রফেসর ড. মো: শাহিনুর রহমান বলেন, আমাদের সব অফিস ও বিভাগ মানসম্মত গ্রাজ্যুয়েটস্ তৈরির উদ্দেশ্যে নিয়োজিত। মানসম্মত গ্রাজ্যুয়েটস্ তৈরি করতে পারলেই তখন আমরা সফল বলে বিবেচিত হব। তিনি বলেন, আমাদের কর্মকর্তাগণ স্ব-স্ব ক্ষেত্রে অত্যন্ত দক্ষ।
ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা বলেন, আমরা বিশ্ববিদ্যালয় থেকে কতটা পাচ্ছি সেটা নয়, বিশ্ববিদ্যালয়কে আমরা কতটা দিতে পাচ্ছি, সেটাই প্রথমে ভাবতে হবে। উপস্থিত কর্মকর্তাদের তিনি বলেন, আপনাদের দাবি-দাওয়া পূরণের ক্ষেত্রে কিছু দিনের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ শামছুল ইসলাম জোহা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর মোঃ মোর্শেদুর রহমানের স ালনায় এ মতবিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ, উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মোঃ নওয়াব আলী খান, উপ-হিসাব পরিচালক (অডিট) শেখ মোঃ জাকির হোসেন,উপ-রেজিস্ট্রার (প্রশাসন) চন্দন কুমার দাস, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাঃ রবিউল ইসলাম, উপ-গ্রন্থাগারিক পারভিন আকতার, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ-রেজিস্ট্রার মোঃ আব্দুর রশিদ বকুল, উপ-রেজিস্ট্রার(একাডেমিক শাখা) মোঃ টিপু সুলতান, উপ-রেজিস্ট্রার মোঃ আব্দুল হান্নান, উপ-রেজিস্ট্রার (পরিবহন) মোঃ জামাল হোসেন, সহকারী রেজিস্ট্রার মোঃ আহসানুল হক হাসান, আইন সেলের সহকারী রেজিস্ট্রার মোঃ শাহানুর আলম কেরামত এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ রাশিদুজ্জামান খান (টুটুল)।
প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ছিদ্দিক উল্যাসহ ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদভুক্ত কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্স নিউজ


























