“Our Nature Our Right, Save the Nature Join the Flight” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ, প্রকৃতি, বণ্য প্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরিবেশ বিষয়ক আইনের যথাযথ প্রয়োগের লক্ষে লড়াকু সংগঠন “সেভ দ্যা নেচার অব বাংলাদেশ” ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

“সেভ দ্যা নেচার অব বাংলাদেশ” এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি আ.ন.ম মোয়াজ্জেম হোসেন রিয়াদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হক হিরণ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়। নবগঠিত এ কমিটিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখায় রবিউল ইসলাম পলাশ কে সভাপতি ও মোঃরাকিবুল ইসলাম(রাকিব) কে সাধারণ সম্পাদক করে মোট ৫১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

এ কমিটিকে আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় সংসদের নিকট জমা দিয়ে পূর্নাঙ্গ কমিটির অনুমোদন নিতে বলা হয়েছে।

প্রিতম মজুমদার,
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে