ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুণি শিক্ষকদের ‘ভাইস চ্যান্সেলরস’ গোল্ড মেডেল প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশের মধ্যে এই প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুণি শিক্ষকদের মূল্যায়ণের জন্য এ ধরণের যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যা ইতোমধ্যে সর্বোমহলে ব্যাপকভাবে প্রসংশিত হয়েছে।
প্রকাশ থাকে যে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুণি শিক্ষকদের মূল্যায়ণ এবং নতুন গুণি শিক্ষক তৈরীতে ‘ভাইস চ্যান্সেলরস’ গোল্ড মেডেল প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বর্তমান প্রশাসন। দেশের মধ্যে এই প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুণি শিক্ষকদের মূল্যায়ণের জন্য এ ধরণের যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা ইতোমধ্যে সর্বোমহলে ব্যাপকভাবে প্রসংশিত হয়েছে।
শ্রেণিকক্ষে পাঠদান, গবেষণা ও মেন্টরিংকে উৎসাহিত করার লক্ষ্যে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ হতে প্রতি বছর ৮ অনুষদের একজন করে ৮জন শিক্ষককে তাঁদের শ্রেণিকক্ষে পাঠদান, গবেষণা ও মেন্টরিং এর উপর ভিত্তি করে জুড়ি বোর্ডের সুপারিশের মাধ্যমে এ ‘ভাইস চ্যান্সেলরস’ গোল্ড মেডেল প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্ত গতকাল অনুষ্ঠিত ১৪৪ তম একাডেমিক কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদন পেয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকীকরণের পথে এগিয়ে নিতে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র নেতৃত্বে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা অবিরাম পরিশ্রম করে চলেছেন। প্রশাসনের এই তিন কর্তাব্যক্তি প্রতিদিন নিয়মিত তাঁদের শ্রেণি কক্ষে পাঠদানের পাশাপাশি প্রশাসনিক সকল কার্যক্রম সঠিক সময়ের মধ্যে সম্পাদনের জন্য দিনরাত পরিশ্রম করছেন। তাঁদের একের পর এক যুগান্তকারী ও সাহসী পদক্ষেপ গ্রহণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়নে আমূল পরিবর্তন এসেছে। যার ফলে অচিরেই বর্তমান প্রশাসন তাঁদের লক্ষ্যমাত্রায় পৌছাতে পারবেন বলে অনেকেই মতামত ব্যক্ত করেছেন।
এ বিষয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী (রাশিদ আসকারী) বলেন, ‘ভাইস চ্যান্সেলরস’ গোল্ড মেডেল প্রদানের যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আশারাখি এ পদক প্রদান গুণি শিক্ষকদের মূল্যায়ণ এবং নতুন গুণি শিক্ষক তৈরীতে সহায়ক হবে। তিনি বলেন, প্রতি সেশন শেষে সাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে এ পদক প্রদান করা হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্স নিউজ


























