পটুয়াখালি সুন্দরবন গভীর সুমদ্রেতে মাছ ধরতে যেয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলারসহ নিখোঁজ হওয়া ১৫ জন জেলে দীর্ঘ ৫৪ দিনপর ভারত থেকে আজ মঙ্গলবার দুপুরে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে। ভারতের বনগাঁ পেট্টাপোল সীমান্তের বিএসএফ সদস্যরা ১৫বাংলাদেশি জেলেকে বেনাপোল আইসিপি বিজিবির কাছে হস্তান্তর করেন। ফেরত আসা জেলেরা সুন্দরবন মহিপুর বাড়ী এলাকার অধিবাসি। তবে নিখোঁজ হওয়া সামসুর জামানের সন্ধান মেলেনি আজও। বেঁচে আছে কি মরে গেছে বলতে পারেনি সহকর্মিরা সহ স্বজনেরা।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার কাশেম আলী জানান, ১৯শে সেপ্টম্বর পটুয়াখালি মহিপুর এলাকায় গভীর সমুদ্রে মাছ ধরতে যায় ঐ এলাকার রহমত উল্লাহ, কালগাজি,আব্দস সালাম,নিজাম ও সামসুর জামান সহ ১৬ জেলে। ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয় তারা। দীর্ঘ ১৯ ঘণ্টা পর ভারতের গবর্ধন থানা এলাকার সুন্দরবন পুলিশ তাদেরকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। পরে নীলডুমুর সেক্টর বিজিবির পক্ষে ভারতীয় কর্তৃপক্ষের কাছে তাদেরকে হস্তান্তরের আবেদন জানান।
দু দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ৫৪ দিন পর আজ দেশে ফিরেছে তারা। ভারতের পেট্টাপোল ক্যাম্পের বিএসএফ কমান্ডার অশোক কুমার তাদেরকে যশোর ৪৯ বিজিবির হাতে হস্তান্তর করেন। পরে তাদেরকে পোর্ট থানায় হস্তান্তর করা হয়। থানা পুলিশ জিডি করে স্ব স্ব পরিবাবের কাছে হস্তান্তর করবে বলে জানান পোর্ট থানার ওসি আবু সালেহ মাসুদ করিম। ফেরত আসা মাঝি,মুনসুর আলীর ছেলে রহমত উল্লাহ জানান, তাদের নিখোঁজ হওয়ার করুন কাহিনী। সীমান্ত এলাকায় ৫৪দিন পর তাদেরকে পেয়ে স্বজনদের মধ্যে আনন্দে এক আবেগঘন পরিবেশের সৃস্টি হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























