বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর সি.এস.ই বিভাগের চতুর্থ ব্যাচ বি এস সি ২০১১-২০১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা এবং সি.এস.ই স্পোর্টস ফেস্ট এর পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১২ নভেম্বর ২০১৮) দুপুর ২:৩০টায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সি.এস.ই) বিভাগের সি.এস.ই ক্লাবের আয়োজনে  বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সি.এস.ই বিভাগ এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি বিভাগ। এই বিভাগ থেকে পাশকৃত শিক্ষার্থীবৃন্দ অর্জিত জ্ঞান অনুশীলনের মাধ্যমে দেশে এবং বহির্বিশ্বে তাদের নিজ নিজ স্থান সফলতার সাথে তৈরী করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিভাগটির বিভাগীয় প্রধান এবং অন্যান্য সকল শিক্ষক-শিক্ষার্থীর প্রশংসাও করেন তিনি।’ সি.এস.ই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আবু কালাম, মোঃ ফরিদ উল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক মোঃ ইলিয়াস প্রামানিক, মুহাঃ শামসুজ্জামান, প্রদীপ কুমার সরকার ও প্রভাষক সঞ্জয় কুমার সাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিভাগীয় প্রধানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করাসহ বিদায়ী সকল শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

এদিকে গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১ অক্টোবর ২০১৮ পর্যন্ত চলা বিভাগের সকল ব্যাচের অংশ গ্রহণে অনুষ্ঠিত সি.এস.ই স্পোর্টস এর পুরস্কার বিতরণ করা হয়। এতে ভিন্ন ভিন্ন ব্যাচ থেকে ফুটবল এবং ক্রিকেট খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভাগের বিদায়ী ব্যাচসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে