দিনাজপুরে ৫০০ গ্রাম হিরোইন সহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আজ ৮.৪৫ মিনিটে দিনাজপুর শহরের লিলির মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার সদর সার্কেল, অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল হক প্রধান জেলা গোয়েন্দা শাখা, এসআই মোঃ শরিফুল ইসলাম, এসআই রুস্তম আলী, এসআই পরিতোষ চন্দ্র বর্মন, এসআই জাহিদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে মোঃ তরিকুল ইসলাম (৪১) পিতা- মোঃ ইলিয়াস কালু, সাং- বিশ্বনাথপুর, থানা- শিবগঞ্জ ও মোঃ আলআমিন (২৮) পিতা- মোঃ মফিজ উদ্দীন, সাং- চরসেখালীপুর রাবনপাড়া, উভয়ের জেলা-চাঁপাইনবাবগঞ্জ কে ৫০০ গ্রাম হেরোইন সহ আটক করে।
যার আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকা বলে জানিয়েছে জেলা পুলিশ। এদিকে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
রেজাউল করিম রঞ্জু,
দিনাজপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























