জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিত হচ্ছে না! আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে যাওয়ার কারনে ওই নির্ধারিত তারিখে নির্বাচন পিছিয়ে আগামী ১৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
কমিটির যুগ্মসম্পাদক ইলিয়াস খান, জানান আপাতত সভায় নেতৃবৃন্দের সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়েছে আগামী ১৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের (২০১৯-২০২০) ব্যবস্থাপনা কমিটি গঠন উপলক্ষ্যে নির্বাচন হবে। ওই সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনী তফসিল অনুসারে মনোনয়নপত্র গ্রহণ ও জমার শেষ সময় আগামী ১২ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর মনোনয়নপত্রের প্রাথমিক তালিকা প্রকাশ এবং আগামী ১৮ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের শেষ তারিখ নির্ধারণ করা হয়।
আগামী মঙ্গলবার ১৮’ই ডিসেম্বরের নির্বাচনে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ, এর আগে প্রেসক্লাব মিলনায়তনে হবে দ্বিবার্ষিক সাধারণ সভা প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ১৫ ডিসেম্বর, বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ১৯ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৩ ডিসেম্বর। ৩১ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য পদে নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীরসহ ৫ সদস্যের নির্বাচন কমিটি গঠিত হয়েছে।
জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির এক সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৭ সদস্য সভায় উপস্থিত ছিলেন। নির্বাচনী তফসিল অনুসারে মনোনয়নপত্র গ্রহণ ও জমার শেষ সময় আগামী ১২ ডিসেম্বর। ১৪ ডিসেম্বর মনোনয়ন পত্রের প্রাথমিক তালিকা প্রকাশ এবং আগামী ১৮ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় সবার উপস্থিতি ও সম্মতিতে এমন সিদ্ধান্ত হয়েছে। ব্যবস্থাপনা কমিটির সদস্য ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি মাইনুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























