দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুাক্তি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র কে হানিফ পরিবহনের সুপারভাইজার কর্তৃক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে।

আজ বেলা ১১ টা থেকে ১ টা পর্যন্ত দিনাজপুর পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে তারা। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায় ছাত্র লাঞ্ছিত হওয়ার ঘটনায় সঠিক বিচার না হলে তারা পরবর্তীতে আবারও কর্মসূচী ঘোষনা করবে।
রেজাউল করিম রঞ্জু
দিনাজপুর নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ


























