জেলহত্যা দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। আজ শনিবার (৩ নভেম্বর ২০১৮) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং শিক্ষক সমিতির পক্ষ থেকে এই মিলাদ ও দোয়া আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়াকর্স এর পরিচালক এবং গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, কারমাইকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নুর আলম সিদ্দিক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আতিউর রহমান, দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ এমদাদুল হক ও মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক। মিলাদ মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইমাম কাম-খতিব। মিলাদে অংশনেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

এছাড়াও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটি উপলক্ষে প্রগতিশীল শিক্ষক সমাজ এবং বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ পৃথকভাবে দোয়া মাহফিলের আয়োজন করে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে