ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কর্তৃপক্ষ কুষ্টিয়া ও ঝিনাইদহের জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছেন।
গতকাল রাতে ভিসি’র বাংলোয় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপাচার্য প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মো: রেজওয়ানুল ইসলাম, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, কুষ্টিয়া জেলার পুলিশ সুপার এস. এম. তানভীর আরাফাত, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, কুষ্টিয়া জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু রাসেল, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া ও ঝিনাইদহের জেলা ও পুলিশ পুলিশ প্রশাসন ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।
ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্স নিউজ


























