রোববার নতুন সড়ক পরিবহণ আইন সংশোধনসহ সাত দফা দাবিতে ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ফলে রাজধানীতে ঢুকেনি কোন পণ্যবাহী ট্রাক। যার প্রভাব পড়েছে বাজারে। পুলিশের হয়রানির বিষয়ে পরিবহন শ্রমিকদের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর সাথে বৈঠক শেষে ৩১ অক্টোবর পর্যন্ত ধর্মঘট স্থগিত করেন ট্রাক, কাভার্ড ভ্যান পরিবহণ মালিক ও শ্রমিকরা। এদিকে, টানা ধর্মঘটের ফলে প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে।

রাজধানীর কারওয়ান বাজার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে শাক সবজি, মাছসহ বিভিন্ন পণ্য আসে এখানেই। যা পাইকারি বাজার হয়ে পৌঁছে যায় খুচরা বাজারে। মানুষের ভোগান্তির কথা স্বীকার করে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান ট্রাক ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান।

বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন পরিবহণ নেতারা। বৈঠকে তাদের বিভিন্ন দাবি মনে নেয়ার আশ্বাস দেন মন্ত্রী। নতুন সড়ক পরিবহণ আইন অনুযায়ী, মামলা চলাকালে আসামী জামিন পাবেন না। পাশাপাশি জরিমানা ধরা হয়েছে ৫ লাখ টাকা। যা আরও কমানোর দাবি করছেন মালিক ও শ্রমিকরা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে