প্রিতম মজুমদারঃ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের কারাগারে কোন রাজনৈতিক বন্দী নাই। বেগম খালেদা জিয়া কোন রাজনৈতিক বন্দী নন, তিনি আদালতের রায়ে দন্ডিত সাজাপ্রাপ্ত কয়েদী।

তিনি বলেন, খালেদা জিয়াসহ দন্ডিত অথবা বিচারাধীন বিভিন্ন অপরাধের সাথে জড়িত নেতা-কর্মীদের রাজনৈতিক নেতার তকমা লাগিয়ে কারাগার থেকে বের করে আনার দাবি মূলত গণতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুল দেখানোর দাবি। সুতরাং ড. কামাল হোসেনের ৫ দফা দাবি কার্যত বিএনপি জামাতের দূস্কর্ম রক্ষার ঢাল। বিএনপি জামাতকে রক্ষা করতে তিনি ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছেন।  রোববার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে “সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, ড. কামাল হোসেন ও বি চৌধুরী সাহেবরা বিএনপি জামাতকে রাজনৈতিক ময়দানে পুর্ণবাসন করার প্রকল্প হাতে মূলত মূলত দন্ডিত খালেদা জিয়াকে দম ফেলার সুযোগ করে দেয়া এবং রাজনীতির মাঠে হালাল করা। তিনি আরো বলেন, ভোটের আগে শেখ হাসিনা পদত্যাগের দাবি, নির্দলীয় তথাকথিত সরকারের দাবি এবং সংসদ বাতিলের দাবি এই মুহুর্তে বর্তমান সরকারের পক্ষে মানা সম্ভব নয়।কারণ শেখ হাসিনার পদত্যাগের মধ্যে দিয়ে বাংলাদেশে সাংবিধানিক শূণ্যতা তৈরির পায়তারা করছে বি.চৌধুরীরা।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: আসলাম হোসেন, পুলিশ সুপার এস,এম তানভীর আরাফাত,জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়সহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে