প্রস্তাবিত সড়ক পরিবহন আইনের প্রতিবাদে উত্তরাঞ্চলের দশ জেলায় চলছে বাস ধর্মঘট। সড়ক দুর্ঘটনায় জেল-জরিমানা বাড়ানোর প্রতিবাদে সকাল থেকে কর্মবিরতি পালন করছেন পরিবহন শ্রমিকরা।
ধর্মঘটে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, বগুড়া ও রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। পরিবহন শ্রমিকদের অভিযোগ, মহাসড়কে পুলিশি হয়রানি এবং অটোরিকশা ও নসিমন-করিমন চলাচলের কারণে দুর্ঘটনা ঘটে। বিক্ষোভ কর্মসূচিতে নসিমন-করিমন বন্ধের দাবি করেন পরিবহন শ্রমিকেরা।
পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
অনলাইন নিউজ














