রাজধানীতে আজও গণপরিবহন কম। প্রয়োজনের তুলনায় কম যানবাহন থাকায় সকাল থেকেই বিপাকে কর্মব্যস্ত রাজধানীবাসী।

কিছু সংখ্যক বাস চললেও যাত্রীর চাপ বেশি থাকায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেককে। কেউ কেউ বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছেন। এ সুযোগে রিকশা, সিএনজি অটোরিকশাতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। পরিবহন শ্রমিকেরা জানিয়েছেন, শিক্ষার্থী আন্দোলনের পর নিরাপত্তার কারণে গত কয়েকদিন ধরে রাজধানীতে গণপরিবহন কম চলছে।

পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন লাগতে বলে জানিয়েছেন পরিবহন কর্মীরা।

অনলাইন নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে