নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের সকল দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার ৭ই অাগস্ট সাড়ে ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহীন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে এ আনন্দ মিছিল বের করা হয়।অানন্দ র‍্যালীটি  বিশ্ববিদ্যালয়ে অনুষদ ভবন হয়ে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, প্রশাসন ভবন,ডায়না চত্বর, মৃত্যুঞ্জয়ী চত্বর হয়ে মিছিলটি অাবার অনুষদ ভবনে এসে শেষ হয়।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, সারা বাংলাদেশের ছাত্র-ছাত্রী ও জনগণের সড়কপথে নিরাপত্তার কথা চিন্তা করে শিক্ষার্থীদের দাবিগুলোকে মেনে নেওয়ায় মাননীয়  প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু্ কণ্যা, দেশরত্ন শেখ হাসিনাকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে