জাতীয় শোক ও গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে কর্মসূচি গ্রহণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও “১৫ আগস্ট জাতীয় শোকদিবস” এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা স্মরণে “২১ আগস্ট গ্রেনেড হামলাদিবস” ২০১৮ যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছেÑ১৫ আগস্ট সকাল ৯.৩০ টায় প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ। জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী এবং কালো পতাকা উত্তোলন করবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। এসময় তাঁদের সাথে থাকবেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ। একই সময়ে অনুরুপভাবে হলসমূহে পতাকা উত্তোলন করবেন স্ব-স্ব হলের প্রভোস্ট। পতাকা উত্তোলন শেষে জাতির পিতার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁর আত্মার শান্তি কামনায় দু’আ ও মোনাজাত করা হবে।
পতাকা উত্তোলন পর্ব শেষে সকাল ৯.৪৫ মিনিটে প্রশাসন ভবন চত্বর হতে ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার এর উপস্থিতিতে ডিনবৃন্দ, রেজিস্ট্রার(ভার:)সহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এক শোকর্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে “মৃত্যুঞ্জয়ী মুজিব” মুর্যালে শেষ হবে।
শোকর্যালি শেষে সকাল ১০ টায় “মৃত্যুঞ্জয়ী মুজিব” মুর্যালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। এ সময় তাঁর সাথে থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভার:)এস এম আব্দুল লতিফ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে “মৃত্যুঞ্জয়ী মুজিব” মুর্যাল চত্বরে সং্িক্ষপ্ত এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
আলোচনসভা শেষে বেলা ১১ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার শান্তির উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন খতম ও দু’আ অনুষ্ঠিত হবে।
২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস ঃ ২১ আগস্ট বিশ্ববিদ্যালয় ছুটি থাকায় গ্রেনেড হামলা দিবস ২৯ আগস্ট পালন করা হবে। ঐদিন বেলা ১১ টায় প্রশাসন ভবন চত্বর থেকে ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার এর উপস্থিতিতে ডিনবৃন্দ, রেজিস্ট্রার(ভার:)সহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এক প্রতিবাদ র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে এসে শেষ হবে। সেখানে এক সংক্ষিপ্ত আলোচনাসভা এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দু’আ ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
এদিকে ১ আগস্ট রাত ১২.১ মিনিটে (প্রথম প্রহরে) বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত “মৃত্যুঞ্জয়ী মুজিব” মুর্যালে মোমবাতি প্রজ্বলন শেষে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ শাহিনুর রহমান শাহিন এবং পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম।
শোকাবহ আগস্ট মাস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে মাসব্যাপি জাতির পিতার ঐতিহাসিক ভাষণ বাঁজানো হবে এবং প্রধান গেট ও প্রশাসন ভবনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ব্যানার এবং বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু দুর্লভ ছবি সম্বলিত বিল বোড লাগানো হয়েছে।



























