কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সান্ধ্যকালীন কোর্স বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল রবিবার ১১৩ তম একাডেমিক কাউন্সিল সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বেলা ১১ টায় প্রশাসন ভবনের সভাকক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা সহ একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ। সভা পরিচালনা করেন রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ। সভাটি সন্ধ্যা সাড়ে ৬ টায় শেষ হয়।
বিডি টাইম্স নিউজ



























