রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে স্মার্টফোন ও ট্যাব মেলা। দ্বিতীয় দিনে পছন্দের পণ্য কিনতে সকাল থেকেই ভিড় করছেন ক্রেতারা।

বিভিন্ন কোম্পানি মেলা উপলক্ষ্যে বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি আকর্ষণীয় উপহার, গিফট বক্স ও র্যাফেল ড্রয়ের মাধ্যমে ক্রেতা আকর্ষণ করছে।

আধুনিক স্মার্টফোন ও কম্পিউটার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এক্সপো মেকার দশম বারের মতো এই মেলার আয়োজন করছে। আগামীকাল রাত আটটা পর্যন্ত চলবে এই মেলা।
হুমায়রা তাবাসসুম
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ




























