আজ শনিবার ১৪’ই জুলাই ৬ থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হবে।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এক লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র ও ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। দুর্গম এলাকা হিসেবে ১২টি জেলার ৪২টি উপজেলার ২৪০টি ইউনিয়নে, ১৫ থেকে ১৯ জুলাইও ক্যাপসুল খাওয়ানো হবে। বাদ পড়া শিশুদের পরবর্তীতে স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল বা ক্লিনিকে ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের পরামর্শ দেন প্রতিমন্ত্রী।মাঠকর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়াদের ক্যাপসুল খাওয়াবে। অসুস্থ কোনো শিশুকে ক্যাপসুল না খাওয়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
রুমানা রহমান
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























