সম্মেলনের প্রায় দুই মাসেও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি হয়নি।বুধবার সন্ধ্যায় গণভবনের ডাক পেয়ে আশা জেগেছে পদপ্রত্যাশীদের। তাদের সঙ্গে কথা বলবেন ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ৩২৩ জনের জীবনবৃত্তান্ত বিভিন্নভাবে যাচাই-বাছাইয়ের পর নেতাকে ডাকা হচ্ছে। গত মে মাসের ১১ ও ১২ তারিখে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় অধিবেশনের পর কমিটি ঘোষণার নিয়ম থাকলেও শীর্ষ পদের নেতৃত্ব বাছাইয়ে সময় নেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ নেতাদের ধারণা পদপ্রত্যাশীদের সঙ্গে আজ আলোচনার পরপরই কমিটির ঘোষণা আসতে পারে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























