ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন হিসেবে প্রফেসর ড. অরবিন্দ সাহা দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল রবিবার দুপুরে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অফিসে এক আনুষ্ঠনিকতার মধ্যদিয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। ডিন হিসেবে প্রফেসর ড. কাজী আখতার হোসেনের মেয়াদকাল উত্তীর্ণ হওয়ায় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. অরবিন্দ সাহা তাঁর স্থলাভিষিক্ত হলেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মমতাজুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানূর রহমান, মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মামুন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুল আরফিন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুস শাহীদ মিয়া, ব্যবস্থাপনা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের সভাপতি সুতাপ কুমার ঘোষ ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোঃ আলীনূর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান ও তথ্য, পদ্ধতি বিভাগের ড. মোঃ জাকির হোসেন। বিদায়ী ডিন প্রফেসর ড. কাজী আখতার হোসেন বলেন, আমি আমার সাধ্য অনুযায়ী অনুষদের উন্নয়ন করার চেষ্টা করেছি। অনুষদের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ যারা আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, নতুন ডিন আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন এই প্রত্যাশা করি।
নতুন ডিন প্রফেসর ড. অরবিন্দ সাহা বলেন, আমি সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। আশা রাখি আপনারা সব সময় আমার সাাথে থাকবেন। অনুষ্ঠান শেষে বিদায়ী ডিন নতুন ডিনকে ফুল ও ক্রেস্ট উপহার দিয়ে বরণ করে নেন এবং ডিন অফিসের চাবি হস্তান্তর করেন।
বিডি টাইম্স নিউজ



























