ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী ‘মুত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের ছবিসহ মুদ্রিত বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেছেন। আজ (৩০ জুন) দুপুরে ভিসি অফিসে তিনি এ মোড়ক উন্মোচন করেন। এসময় প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম. আব্দুল লতিফ, ক্যালেন্ডার মুদ্রণ কমিটির আহ্বায়ক প্রেস প্রশাসক প্রফেসর ড. ভূপেশ চন্দ্র রায়, কমিটির সদস্য প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, অপর সদস্য প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান এবং সদস্য-সচিব তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মোঃ আতাউল হক উপস্থিত ছিলেন। ভাইস-চ্যান্সেলর ‘অনিন্দ্য সুন্দর ক্যালেন্ডার’ প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা, অভিনন্দন ও ধন্যবাদ জানান।

বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে