জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ায় কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানে যায় ছাত্রলীগ ও কোটা আন্দোলন কারীরা। সারাদেশে কোটা আন্দোলন কারীদের উপর হামলার প্রতিবাদে সকালে সভা করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

এসময় সভাস্থলে অবস্থান নেয় ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। এসময় তারা আন্দোলন কারীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহবান জানান। তবে সভাস্থলের আশপাশ এলাকায় অন্তত ১৫টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পরে। এর কিছুক্ষন পর শহরের কাউতলী এলাকা থেকে আন্দোলন কারীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি স্টেডিয়াম এলাকায় আসার পর ছাত্রলীগের কর্মীরা তাদের বাধা দেয়। এতে আন্দোলকারীরা বিক্ষোব্ধ হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া পালটা ধাওয়া হয়। এসময় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবিনসহ উভয়পক্ষের বেশকয়েকজন আহত হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা হাতে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেই। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ সদসরা মাঠে কাজ করছে। কককেটল বিস্ফোরণের ঘটনাটি খতিয়ে দেখা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে