পূর্ণিমা সরকার, বশেমুরবিপ্রবি সংবাদদাতা।। সরকারের মতামতের ভিত্তিতে নির্ভর করছে শিক্ষকরা শ্রেণীকক্ষে ফিরবেন কি না । এই সপ্তাহে আমাদের দাবিগুলো যদি সরকার গুরুত্ব সহকারে দেখেন তাহলে আমরা আগামী সপ্তাহ থেকে শ্রেণীকক্ষে ফিরে যাবো। আর যদি সরকার গুরুত্ব না দেন তাহলে আমাদের সর্বাত্মক কর্মবিরতি আরো দীর্ঘায়িত হবে। সাংবাদিকদের এক জবাবে প্রশ্নের এমনটাই দাবি করেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বশির উদ্দীন।

আজ রবিবার(১৪ ই জুলাই) সর্বাত্মক কর্মবিরতির দশম দিন পালন করেন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিভাগীয় সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মবিরতি শেষে বিডি টাইমস এর সাথে কথা বলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বশির উদ্দীন। শিক্ষকদের কর্মবিরতি আর কতদিন স্থায়ী হতে পারে ? এমন প্রশ্নের জবাবে বিডি টাইমসকে তিনি জানান যে , সরকার পক্ষের সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আলোচনা করেছে। তাদের কাছে তিন দফা দাবি পেশ করা হয়েছে। কিন্তু দাবির বিষয়ে আশানুরূপভাবে কোন ফলাফল পাওয়া যায় নি। সেজন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন থেকে সর্বাত্মক কর্মবিরতি চলমান রাখার সিদ্ধান্ত দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সরকার যদি আমাদের তিন দফা দাবি মেনে নেয় তাহলে আমরা শ্রেণী কক্ষে ফিরে যাব। এর আগে শ্রেণী কক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়। হয়তো এই সপ্তাহে দাবি মেনে নিলে পরের সপ্তাহ থেকে আমরা শ্রেণীকক্ষে ফেরার সিদ্ধান্ত নিতে পারি। অথবা দাবি মেনে না নিলে অনির্দিষ্টকালের জন্য পূর্বের সর্বাত্মক কর্মবিরতি চলমান থাকবে। ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়ের গত বৃহস্পতিবার (১১ ই জুলাই) ইউজিসি সচিব ফেরদৌস জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে যে, দেশের সকল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ তাদের শিক্ষার্থীদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবেন এই মর্মে আদালত মত পোষণ করেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটি অনুযায়ী আসলে শ্রেণী কক্ষে ফিরে যাওয়ার মত পরিবেশ এখনও তৈরি হয় নি।

উল্লেখযোগ্য ,গত ১জুলাই থেকে তিন দফা দাবি নিয়ে সর্বাত্মক কর্মবিরতিতে নেমেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা শ্রেণী কক্ষে ফিরবে না। এমনটাই দাবি করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। এই দাবির সাথে একাত্মতা পোষণ করে সর্বাত্মাক কর্মবিরতিতে নেমেছে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে