সিনান আহমেদ শুভ, রাজবাড়ী সংবাদদাতা।। দুঃশাসন,পাচারকৃত অর্থ ফেরত আনা,দুর্নীতি লুটপাট বন্ধ ও দ্রব্যমূল্যের দাম কমানো এই ৪ দাবীতে রাজবাড়ীতে কমিউনিস্ট পার্টির আয়োজনে দুর্নীতি বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল ১১ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী বিক্ষোভ অনুষ্ঠিত হয়। আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আবুল কালাম, সদর উপজেলা কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ দাস, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, বালিয়াকান্দি উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সঞ্জিত দাস, পাংশা কমিউনিস্ট পার্টির নেতা ইলিয়াস খান, জেলা কৃষক সমিতির সদস্য ক্বারী মো. শাহাবুদ্দিন বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন জেলা কমিউনিস্ট পার্টির সদস্য আব্দুল হালিম। এসময় বক্তারা এই সরকারের সমালোচনা করে বলেন, দুর্নীতিবাজ ও লুটপাত কারীদের সরকার বিদেশ যাওয়ার সুযোগ করে দিচ্ছে।সরকার দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাহায্য নিয়ে ক্ষমতায় আছে বলেই তাদের দুর্নীতি স্পষ্ট হওয়ার পরও কিছু বলে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে