সিনান আহমেদ শুভ, রাজবাড়ী সংবাদদাতা।। “শতবর্ষে জাতির পিতা,সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা ” “জন্মভুমি বাংলাদেশ কর্মভুমি বিশ্বময়” প্রতিপাদ্যকে সামনে রেখে ৫জুন বুধবার সকাল ১১টায় রাজবাড়ী কারিগরী প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত করা হয়েছে। রাজবাড়ী কারিগরী প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী নুর অতএব আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।
তিনি বলেন, আপনারা দক্ষতা অর্জনের মাধ্যমে প্রবাসে যাবেন। দক্ষতা অর্জনের জন্য রাজবাড়ীর টিটিসি মুখ্য ভুমিকা পালন করেছে। আপনারা বিদেশে কাজকর্ম করে সঠিক উপায়ে দেশে টাকা পাঠাবেন। দেশের প্রতি আমাদের সকলের দ্বায়িত্ব পালন করতে হবে। এদেশ আমার, আপনার, আমাদের সকলের। বিশেষ অতিথি ছিলেন, ৪নং আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বককার ছিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজবাড়ী টিটিসির প্রশিক্ষক সাইফুল ইসলাম।



























