সিনান আহমেদ শুভ, রাজবাড়ী সংবাদদাতা।। ৩রা জুন সোমবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার মাদারীপুর, শরিয়তপুর ও রাজবাড়ী প্রকল্পের আওতায় মর্জ্জোৎকোল-কুষ্টিয়া রোডস এ্যন্ড হাইওয়ের চেইন শুন্য হতে ১কিঃ মিঃ ৭৫মি কাজের ভিত্তি প্রস্তুরের উদ্বোধন করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে১কোটি ৩ লক্ষ ১৬হাজার ১শত ৩টাকা ব্যায়ে নির্মান করা হবে রাস্তাটি।

ই-স্মার্ট কনস্ট্রাকশন লিমিটেড, বসুন্ধরার ঠিকাদারি প্রতিস্ঠান এ কাজটি সম্পুর্ণ করবে। রাজবাড়ী,স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের জতীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় সম্পর্কীত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি। উদ্বোধনী আলোচনা সভায় কাজী কেরামত আলী এমপি বলেন, রাজবাড়ীর যত উন্নয়ন হয়েছে সবই আওয়ামী লীগ সরকারের অর্জন অন্য কোন সরকারের নয়। দীর্ঘ প্রতিক্ষার পর আজ এই রাস্তাটি পাকাকরন কাজের উদ্বোধন করা হলো। কাজের মান যাতে ভালো হয় সেজন্যে আপনার এলাকাবাসী দেখভাল করবেন।মিজানপুর ইউনিয়নে দুটি রাস্তা দিয়েছে। আবার বাজেট পেলে বাকি কাজ করা হবে।সবাইকে ধৈর্য ধারন করতে হবে। জননেত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামীন উন্নয়নে রাস্তাঘাট বিদ্যুৎ সংযোগ বাদ থাকবে না। প্রধান মন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমি প্রত্যুন্ত অঞ্চলের খোঁজ খবর রাখছি।

বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা ইন্জিনিয়ার গোলাম রব্বানী, মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টুকু মিজি, রাজবাড়ী জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ( পশ্চিম অচঞ্চল) সভাপতি প্রদীপ কুমার কর, জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান, মিজানপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়াড সদস্য সুজন খান প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে