“সম্প্রীতি, সহযোগিতায় এবং সৃজনশীলতায় আমরা সব সময়”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারো সম্পন্ন হল,”আরশিনগর” পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়াস্থ কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আরশিনগরের বর্তমান সভাপতি মো:লিংকন হোসাইন,সাধারণ সম্পাদক মো: রাজিবুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক নাসরুল্লাহ খান শান্ত,শাহরিয়ার আবির, মাহাবুবা জান্নাত বাঁধন,আইরিন জামান কবিতা,রাশেদুজ্জামান রাশেদ,ওহিদুল ইসলাম,আকিবুল হাসান সবুজ,আকরামনয়ন,সোহাগ,সোহান,নিলয়,চমকসহ আরো অনেকে।উক্ত অনুষ্ঠানে সকলের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক।

উক্ত অনুষ্ঠানে সকলের সুখ,শান্তি ও সংগঠনের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আকিবুল হাসান সবুজ।উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চিলি’স ফুড পার্ক,কুষ্টিয়া।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে