পচা মাছ বিক্রির অভিযোগে মিরপুরে সুপারশপ আগোরাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে বিএসটিআইয়ের সিল ছাড়া পণ্যও পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে ভেজাল বিরোধী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া, বার্গার কিং রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, আমদানি করা সসের বোতলে বিএসটিআইয়ের সিল নেই। জরিমানা অনাদায়ে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত।

রুমানা রহমান
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে