সারাদেশের সড়ক-মহাসড়কের সংস্কার কাজ ৮ জুনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে গাজীপুরে চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে গিয়ে সড়ক সংশ্লিষ্টদের তিনি এই নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, বর্ষাকালে বৃষ্টির অজুহাত দেখিয়ে সড়ক মেরামত কাজ কোনভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। ঈদযাত্রার কথা মাথায় রেখে কাজ দ্রুত এগিয়ে নিতে হবে। এসময় তিনি জানান,  ঈদের আগের তিন দিন মহাসড়কে ভারি যানবাহন চলাচল বন্ধ থাকবে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে