
মাসুদ পারভেজ, ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বর্ণাঢ্য নৌ-র্যালি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে শুক্রবার সকাল ১০’টায় ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকা থেকে দুটি স্পিড বোর্ড ও ৮টি ট্রলারযোগে বর্ণাঢ্য এ নৌ-র্যালি শুরু হয়।
র্যালিটি সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে বর্ণাঢ্য এই নৌ-র্যালিতে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় মৎস্য বিভাগের উপপরিচালক মো. আনিছুর রহমান তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ সহ জেলার মৎস্য জীবিরা।
শুক্রবার থেকে আগামী ২৮’শে অক্টোবর পর্যন্ত ২২’দিন ঝালকাঠির সুগন্ধা, বিষখালী, হালতা, গাবখান নদীতে ইলিশের প্রজনন মৌসূমে ইলিশ শিকার নিষেধাজ্ঞা জারী করেছে সরকার। এ সময় সকল ধরনের ইলিশ শিকার, আহরন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, মা ইলিশ সংরক্ষণে ঝালকাঠি জেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিবন্ধিত ৩৮৫০’জন মৎস্যজীবিদের মাঝে ২৫’কেজি করে চাল দেওয়া হয়েছে এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অনেককে গরু ও বিভিন্ন প্রনোদনা প্রদান করা হয়েছে। জেলার মৎস্যজীবিদের সচেতনতার লক্ষ্যে আমরা ইতি মধ্যে মৎস্যজীবিদের নিয়ে জনসচেতনতা সভা ও বিভিন্ন জায়গায় ব্যানার টানানো হয়েছে। মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর ঐক্যবদ্ধ ভাবে সর্বদা কাজে করছে। আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেট আগামী ২২’দিন পর্যায়ক্রমে টহল দিতে থাকবে। যদি কেউ বিধি নিষেধ অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিভাগীয় মৎস্য বিভাগের উপপরিচালক মো. আনিছুর রহমান তালুকদার বলেন, বাংলাদেশের উপকুলীয় ৩৮ জেলায় মাছ ধরার নিষেধাজ্ঞা আছে। তার মধ্যে ২০টি জেলায় সম্পূর্ণ মাছ ধরা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বরিশাল বিভাগের ৬’টি জেলাই এই নিষেধাজ্ঞার আওয়াতায় আছে। প্রজনন মৌসুম সফল করতে আজ থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২’দিন মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলবে। এ সময় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা ছাড়াও দেশে ইলিশ বিপনন, পরিবহন ও মজুদ নিষিদ্ধ থাকবে।

ঝালকাঠি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




























