
রুমন চক্রবর্তী, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।। বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ ছড়িয়ে দেয়ার লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে ৬০০ শিক্ষার্থীর মাঝে তাঁর জীবনীগ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়েছে। জেলা যুবলীগের পক্ষ থেকে এ ব্যতিক্রমধর্মী এমন আয়োজন করা হয়।
আজ রবিবার(২৮’শে আগস্ট) দুপুরে শোকের মাস আগস্ট উপলক্ষে হোসেনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ছাত্রছাত্রীদের হাতে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বইটি তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতির মেজোছেলে রাসেল আহমেদ তুহিন। এ’উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল। এতে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনীতিক ও গণ্য মান্য লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কেবল আত্মজীবনী নয়, এটি বাংলাদেশের ইতিহাস। এই বই ভবিষ্যতের দিশা হয়ে বাঙালি জাতিকে পথ দেখাবে। কাজেই এই বই পাঠ করা প্রতিটি ছাত্রছাত্রীর কর্তব্যের মধ্যে পড়ে। আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, হোসেনপুর উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সোহেল, জেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার কামাল, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম নূরু, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, কিশোরগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

























