আজাদ হোসেন বাহাদুল, ইটনা(কিশোরগঞ্জ) প্রতিনিধি।। জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় কমিটির নির্দেশনায় কর্মসূচী বাস্তবায়নে ইটনা সদর ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
আজ রবিবার সকালে সদরের পশ্চিমগ্রাম কনসার্ন অফিস সংলগ্ন মাঠে উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারন সম্পাদক সিদিকুজ্জামান ঠাকুর স্বপন, সহ সভাপতি গোলাম রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, সদর ইউনিয়নের সভাপতি আবু ছালেক, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ব্যাপারী, বিএনপি নেতা ছায়েব আলী, ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আবেদ খান, যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, সালাউদ্দিন সুমন, আবু সিয়াম, সেচ্ছাসেবক দলের আহবায়ক মুনসুর আলম, যুগ্ন আহবায়ক লিয়াকত আলী প্রমুখ। সভায় আগামী ৩ সেপ্টেম্বর তারিখের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ শান্তি পুর্নভাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ইটনা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























