মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।। বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তীক চাষীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। আজ রোববার(২৮’শে আগস্ট) কুড়িগ্রাম মৎস্য খামারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করেন।
এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং কুড়িগ্রাম সদর উপজেলা কৃষক লীগের সভাপতি ও নালিয়ার দোলায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে গঠিত কমিটির সদস্য সচিব মোঃ মমিনুর রহমান উপস্থিত ছিলেন। পরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত সকলকে সাথে নিয়ে সূর্য ডিম নামক বিড়ল প্রজাতির আমের চারা রোপন করেন।

কুড়িগ্রাম নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























