মোহাম্মদ দিল, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।। শিক্ষা প্রযুক্তি উন্নতি দেশ গড়ার হাতিয়ার। ডিপ্লোমা ইন- ইঞ্জিনিয়ারিং- এই শ্লোগানকে সামনে রেখে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং এ ৪’বছর মেয়াদি শিক্ষা কোর্স হ্রাস করে ৩’বছরে রুপান্তর করায় মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন করা হয়।

আজ বৃহস্পতিবার(২৫’শে আগষ্ট) দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানে ছাত্র মোঃ হাবিবুর রহমান শিপন। অত্র প্রতিষ্ঠানের ছাত্র মোঃ জাকারিয়া বলেন, সিভিল টেকনোলজির সপ্তম পর্ব পর্যন্ত কোন ল্যাব নাই ও ল্যাব সহকারী নন-টেক এর ডিপার্টমেন্টর ল্যাব সহকারী নেই যে কারণে ৪ বছর মেয়াদি শিক্ষা কোর্স সম্পুর্ন করা কষ্ট সাধ্য। ৩ বছরে হ্রাস করায় আমাদের লেখা পড়ার মান পতন হবে।

এ সময় উপস্থিত ছিলেন, মোছাঃ নদী, কাওছার, রেদোয়ান, নাহিদ হাসান,আতিক শাহরিয়া, নাজমুল, সাক্ষর, শাওন রহমান, হাসান,রাকিবুল,সুজন রহমানসহ অত্র প্রতিষ্ঠানের সকল টেকনোলজির শিক্ষার্থীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে