আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। আজ বৃহস্পতিবার(২৫’শে আগস্ট) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা হয়।

সভায় জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা অংশ নেন। এ’সময় নবাগত পুলিশ সুপার রাশিদুল হক জেলাকে মাদক ও জুয়ামুক্ত রাখার প্রত্যয় ঘোষণা করেন। এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান প্রমুখ।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে