বেইলি রোডের নীলিমা ইব্রাহীম মিলনায়তনে ‘গোল্লাছুট নাট্য দলে’র আয়োজনে চার দিনের থিয়েটার কর্মশালা সমাপ্ত হল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান এবং বাংলাদেশ মাইম ফেডারেশনের সভাপতি ড. ইসরাফিল আহমেদ রঙ্গন, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জনাব চন্দন রেজা। বিশেষ অতিথি ছিলেন মাইম ফেডারেশনের সেক্রেটারী জনাব ধীমান সাহা জুয়েল, বাচিক শিল্পী ও প্রশিক্ষক জনাব হাসান মাহাদী লালটু, শিশুকল্যান পরিষদের কাউঞ্চিলর জনাব আবরারুল হক, নাট্যকার ও লেখক ডা. নাজিরুম মুবিন, নাট্যতরী থিয়েটারের সভাপতি জনাব ইকবাল জাভেদ, মিরর মাইম থিয়েটারের সভাপতি জনাব মাহবুব আলম এবং দ্য ম্যামারস নাট্যদলের সভাপতি জনাব শহিদুল মুরাদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোল্লাছুট নাট্যদলের সভাপতি ও মাইম ফেডারেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক সময়। উক্ত কর্মশালায় মোট ৩১ জন নাট্যকর্মী অংশ গ্রহণ করেন। আলাচক ছিলেন: বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট এর পরিচালক নাট্যজন জাহিদ রিপন,নাট্যজন জোয়েনা শবনম,চলচ্চিত্র নির্মাতা জাকারিয়া হাবিব পাইলট ও সংবাদ কর্মী আ হ ম রিদুয়ান।

কর্মশালা এবং সমাপনী অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন নাট্য সংগঠক জনাব নয়ন আবদুর রউফ, ফরিদুল ইসলাম বাবু, শহীদুল্লাহ শহীদ প্রমুখ। আলোচকেরা বলেন, বর্তমানে সর্বত্র অস্থিরতা বিরাজ করছে। স্বাভাবিকভাবে জীবন ধারণ করা দিনে দিনে কষ্টকর হচ্ছে। এই সময়ে তরুণদের সঠিক ভাবে গাইডলাইন প্রদান করতে থিয়েটারের বিকল্প নেই। সুস্থ নাট্যচর্চার মাধ্যমে জাতিকে সুন্দর পৃথিবী দেয়া সম্ভব। সার্টিফিকেট প্রদান শেষে উক্ত মিলনায়তনে গুয়ান্তানামো কারাগার, ক্রিকেট, এনিমেল এবং কর্মশালা প্রযোজিত নাটক ‘ফিরে আসা’ মঞ্চস্থ হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে