জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লাইসেন্স না থাকায় ২৬টি স-মিলের মধ্যে ৯টি স-মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও একটি স-মিলের মালিককে ৩০’হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

আজ বুধবার(২৪’শে আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত উক্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ, এইচ, ইরফান উদ্দিন আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, জেলা প্রশাসক মো: শাহগীর আলমের নির্দেশনায় বিজয়নগর উপজেলার হরষপুর, পাহাড়পুর, বিষ্ণুপুর ও চম্পকনগর ইউনিয়নের অবৈধ লাইসেন্সবিহীন স-মিল পরিচালনা করা হয় বলে জানতে পারি। এরই প্রেক্ষিতে বুধবার (২৪ আগষ্ট) উক্ত বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৬টি স-মিলের মধ্যে ৯টিতে কোন ধরনের লাইসেন্স না থাকায় উক্ত ৯টি স-মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এছাড়া একটি স-মিলের মালিককে আগেও এসিল্যান্ড সতর্ক করলেও হ স-মিলের মালিক সতর্ক না হওয়ায় দ্বিতীয়বার গিয়ে মিল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ’বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান ,এছাড়া বাকি ইউনিয়নে ধারাবাহিক ভাবে অভিযান পরিচালিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে