ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত এশিয়া বিখ্যাত মাইজভাণ্ডারী দরবার শরীফের অন্যতম আধ্যাত্মিক প্রাণপুরুষ সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারীর পৌত্র ও সৈয়দ শফিউল বশর মাইজভাণ্ডারীর পুত্র গাউছিয়া রহমান মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারীর ৭৩’তম খোশরোজ শরীফ লাখো ভক্তের অংশগ্রহণে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

খোশরোজ উপলক্ষে আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাইজভাণ্ডারী দরবার শরীফে ২০’শে আগস্ট থেকে ২২’শে আগস্ট পর্যন্ত ৩’দিনব্যাপী রওজায় গোসল, গিলাপ ছড়ানো, খতমে কোরআন, খতমে গাউছিয়া সহ নানা কর্মসূচী পালিত হয়।

মাইজভাণ্ডারী শাহী ময়দানে মিলাদ-ক্বিয়াম ও জিকির শেষে বিশ্বের সকল উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরী মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারী। মোনাজাতে শাহজাদা সৈয়দ নজরুল বশর মাইজভাণ্ডারী, আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন’সহ লাখো ভক্তবৃন্দ অংশ নেন। এ’সময় আমীন-আমীন ধ্বনিতে মাইজভাণ্ডারী শরীফ’সহ আশপাশের এলাকা প্রকম্পিত হয় উঠে। এর আগে দেশের বিভিন্ন প্রান্ত হতে লাখো ভক্তবৃন্দ ছোট বড় যানবাহন যোগে মাইজভাণ্ডারীর দরবারে আগমন করেন। আগত ভক্তরা সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারীর সঙ্গে সারিবদ্ধ ভাবে সাক্ষাত এবং বাইয়াত গ্রহণ করেন। এছাড়া ভক্তরা দরবারের বিভিন্ন রওজায় জিয়ারত, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার এবং আল্লাহর নিকট প্রার্থনায় মগ্ন ছিলেন।

এদিকে, খোশরোজ শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, ফটিকছড়ি থানা ও নাজিরহাট হাইওয়ে পুলিশের পাশাপাশি গাউছিয়া রহমান মঞ্জিলের সহস্রাধিক স্বেচ্ছাসেবক আইন-শৃৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন। খোশরোজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় সকলের নিকট কৃতজ্ঞতা জানিয়েছেন গাউছিয়া রহমান মঞ্জিলের পক্ষে শাহজাদা সৈয়দ ন‚রুল বশর মাইজভাণ্ডারী।

ফটিকছড়ি, চট্টগ্রাম নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে