আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ আর্বিভাব পুণ্যতিথি জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে নওগাঁয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের কালীতলা শ্রী শ্রী বুড়া কালীমাতা মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

ঢাকা থেকে ভিড়িও কনফারেন্সে শোভাযাত্রার উদ্ধোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উপদেষ্টা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ’সময় উপস্থিত ছিলেন, জেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি রনজিত কুমার সরকার, সাধারন সম্পাদক বিভাষ মজুমদার গোপাল, শ্রী শ্রী বুড়ামাতা কালীতলা মন্দির কমিটির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, যুবলীগ নেতা রাজেশ মজুমদারসহ বিভিন্ন ভক্ত বৃন্দ শোভাযাত্রা অংশ নেয়।

নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে