জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতির দায়ের করা মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আগামী ৭’কর্মদিবসে মধ্যে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরেফিন আহমেদ হ্যাপী এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের গত ১৬ ডিসেম্বর রাতে ফেসবুক লাইভে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করেন। এ ছাড়া নুর নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’ এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী’ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করায় ২০২১ সালের ২০’শে ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল সাবেক নূরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেসময় আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সদর মডেল থানা পুলিশকে নির্দেশনা দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বলেন, পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন দাখিলের পর বৃহস্পতিবার শুনানিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতের বিচারক নুরুল হক নূরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেন। যদি ৭ কর্মদিবসে সে হাজির না হন, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। এ’বিষয়ে জানতে নুরের মুঠোফোনে কল দিলে রবিউল নামে একজন বলেন উনি পাশে নেই।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে