রুমন চক্রবর্তী, কিশোরগঞ্জ প্রতিনিধি।। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের পাশ থেকে এক ব্যক্তির ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬’ই আগস্ট) দুপুরে কটিয়াদি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ৯টার দিকে রাস্তার পাশে মরদেহটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে কটিয়াদি হাইওয়ে থানার পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত আইয়ুব আলী (৬০) হোসেনপুর উপজেলার দক্ষিণ চর পুমদী গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র।

স্থানীয়দের বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, স্থানীয় লোকজনের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাছাড়া শরীরের বিভিন্ন অংশ থেতলানো রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি সড়ক দুর্ঘটনা, তবে ময়না তদন্ত শেষে মূল বিষয় জানা যাবে।

কিশোরগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে