শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।।`মরুরে চাহিনা, চাহি বৃক্ষরে, নেব কিশলয়ে ঠাঁই, কচি -সবুজ বাহিনীর মোরা-পরিবর্তনে আমরাই এই শ্লোগান নিয়ে মাগুরায় ১হাজার বৃক্ষরোপন করে সবুজ উৎসব করেছে পরিবর্তনে আমরাই নামে একটি স্বেচ্ছাসেবী শিশু কিশোর সংগঠন ।

আজ মঙ্গলবার দুপুরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে বৃক্ষ রোপন উৎসবে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল হাকিম বিশ্বাস । সংগঠনের প্রধান উপদেষ্টা শাখারুল ইসলাম শাকিল সহ অন্যরা উপস্থিত থেকে গাছ লাগিয়ে এ উৎসবের উদ্বোধন করেন । উৎসবে জেলার বিভিন্ন এলাকায় ১ হাজার গাছ লাগানো ও তা নিবিড়ভাবে পরিচর্যার ঘোষনা দেন সংগঠনের সদস্যবৃন্দ ।

মাগুরা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে