জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।। বেকার যুবকদের আত্বকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিচাল ও উন্নয়ন প্রকল্পের(ইউজিডিপি) উদ্যোগে ১৪দিনব্যাপী মোবাইল সার্ভিসিং কর্মশালা শুরু হয়েছে।উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার সকালে এই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো: হানিফ মুন্সি।

উপজেলা তথ্য প্রযুক্তি অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় ও জাইকার অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা নির্বাহি কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ,উপজেলা সহকারী প্রোগ্রামার এম আব্দুল্লাহ ও জাইকার স্থানীয় প্রতিনিধি লিটন চন্দ্র পাল। কর্মশালায় উপজেলার ২৫জন বেকার যুবক-যুবতী অংশ গ্রহন করেছে। এতে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী ও মো: নওশের আলম নাসির।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে