শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়া কুমারখালীতে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ২০ জুলাই বুধবার বুধবার সকাল সাড়ে ১১টায় কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর হল রুমে তার ১৮৯ তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের সচিব গাজী মো. ওয়ালি-উল-হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি সৈয়দ আব্দুস সাদিক, কবি ও কথা সাহিত্যিক মো. সোহেল আমিন বাবু, কবি নাট্যকার ও প্রাবন্ধিক লিটন আব্বাস, কুমারখালী সরকারি কলেজের প্রভাষক মাসুদ রানা, কুমারখালী শিল্পকলার সাধারণ সম্পাদক কামরুজ্জামান আইয়ুব। এ সময় আরো বক্তব্য রাখেন কাঙ্গাল হরিনাথ মজুমদারের প্রপৌত্র চতুর্থ বংশধর অশোক মজুমদারের স্ত্রী গীতা রানী মজুমদার।

অনুষ্ঠান শুরুর প্রাক্কালে কাঙ্গাল হরিনাথ মজুমদারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক প্রসাদ কুমার বিশ্বাস। আলোচনা অনুষ্ঠান শেষে কাঙ্গাল হরিনাথ মজুমদার রচিত গান পরিবেশন করেন জিয়াউর রহমান মানিক ও তুষার আহমেদ রেজা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে