সোহলে রানা ডালিম, চুয়াডাঙ্গা সংবাদদাতা।। রাতের আধারে চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের নৈশ প্রহরীকে বেধে রেখে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোর চক্রটি ৩৩’টি কম্পিউটারের র্যাম-প্রসেসর’সহ সিসি টিভি ক্যামেরার মেমোরি কার্ড খুলে নিয়ে গেছে চোর চক্রটি। গত দিবাগত রাতে ওই চুরির ঘটনা ঘটে। এ’ঘটনায় যুব উন্নয়ের কম্পিউটার প্রশিক্ষক আব্দুল আলিম বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩’ই জুলাই বুধবার যুব উন্নয়নের কর্মকর্তা কর্মচারীরা বিকেল ৫টার দিকে অফিস শেষ করে চলে যান। বিকেল ৬ টা থেকে দুইজন নৈশ প্রহরী তাদের ডিউটি শুরু করেন। পরে রাত তিনটার দিকে দুইজনের সংঘবদ্ধ একটি চোরের দল প্রচির টপকে যুব উন্নয়নের ভিতরে প্রবেশ করে। এ সময় নৈশ প্রহরি আবুল কালাম আজাদ তাদের দেখে ফেলায় চিৎকার না করার জন্য গলাই ছুরি ধরে তাকে ভয় দেখিয়ে দড়ি দিয়ে হাত পা বেধে ফেলে। পরে মই দিয়ে দোতলাই উঠে অপর নৈশ প্রহরিকেও বেধে ফেলে।
প্রশাসনিক ভবনের মেইন গেটের চাবি নিয়ে নেই তারা। পরে উপ পরিচালকের রুমের চবি নিয়ে ৪র্থ তলার চাবিদিয়ে কম্পিউটার ল্যাবের তালাখুলে ৩৩ টি কম্পিউটারের ক্যাসিং খুলে প্রতিটা কম্পিউটার থেকে র্যাম ও প্রসেসর খুলে নিয়ে যায়। চলে যাওয়ার সময় চোর চক্রটি প্রতিষ্ঠানের সিসি টিভি ক্যামেরার মেমোরি কার্ডটিও খুলে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১৭ হাজার ৫শ টাকা বলে প্রাথমিক ভাবে ধারণা করছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এ’ঘটনায় চুয়াডাঙ্গা যুব উন্নয়নের উপ পরিচালক মাসুম আহমেদ বলেন, এ ঘটনায় দুই জন অজ্ঞাতনামা ব্যাক্তির নামে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তা ছাড়াও বিষয়টি চুয়াডাঙ্গার আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো হলে ঝিনাইদহ জেলা পুলিশর একটি প্রশিক্ষিত টিম ঘটনাস্থলে এসে বিভিন্ন আলামত সংগ্রহসহ করেছেন।
এদিকে রাতের আধারে যুব উন্নয়ন অধিদপ্তরে চুরির ঘটনায় অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান বলেন, অভিযোগ দায়েরের পর থেকে বিভিন্ন তথ্য উপাত্য বিশ্লেষণ করে অপরাধীদের ধরতে মাঠে নেমেছে সদর থানা পুলিশের একটি টিম। খুব দ্রæতই অপরাধীদের আটক করে আইনের আওতায় আনা হবে।
প্রসঙ্গত, গত এক বছর পূর্বেও চুয়াডাঙ্গা যুব উন্নয়নে স্থানীয় লোকজন কর্তৃক একটি চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার পর সে সময় জাফপুর এলাকার কয়েকজনকে গ্রেপ্তার করে চুরি হওয়া মালামাল উদ্ধার করে সদর থানা পুলিশের একটি টিম।
চুয়াডাঙ্গা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























