আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। “ঐক্য যেখানে, বিজয় সেখানে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁয় ২০১৮সালে পথচলা শুরু করে নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন। প্রতিষ্ঠার পর থেকেই এসোসিয়েশনটি নওগাঁয় বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার নওগাঁয় সংবর্ধনা প্রদান এবং ক্যারিয়ার প্লান প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
এদিন সদর উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, এসোসিয়েশনের উপদেষ্ঠা সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খাঁন, সখিনা সিদ্দিক, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাশেম আলী, সম্পাদক অধ্যাপক ডা. মনজুরুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারি কমিশনার (ভ’মি) রফিকুল ইসলাম, এসোসিয়েশনের উপদেষ্ঠা ডা. মুনছুর আলী, যুগ্ম সাধারন সম্পাদক ডা. ফারহানা তন্দ্রা, এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।
অনুষ্ঠানে ২০২০-২১শিক্ষাবর্ষে ভর্তিকৃত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ, পিএইচডি ডিগ্রি অর্জনকারী, বিসিএস কর্মকর্তাবৃন্দ, ২০২০-২০২১সালে যোদানকৃত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ জেলার মোট একশত ত্রিশজন মেধাবীদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও জেলার যে সব কৃতি শিক্ষার্থীরা দেশ ও বিদেশের মাটিতে লেখাপড়া ও চাকরী করে নওগাঁর ভাবমুর্তিকে উজ্জ্বল করেছে তারা তাদের জীবনের ক্যারিয়ার প্লান তুলে ধরেন আগামীে
নওগাঁ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























